Header Ads

ধসের পর কোহলি–রাহুলের দারুণ জুটি, জয়ে শুরু ভারতের

 

ধসের পর কোহলি–রাহুলের দারুণ জুটি, জয়ে শুরু ভারতের





জসপ্রীত বুমরা রানআপ শুরু করেছেন, তাঁর দৌড়ের সঙ্গে বাড়ছে দর্শকদের উন্মাদনা। ভারতীয় ফাস্ট বোলারের ছোড়া বলে অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার রক্ষণাত্মক খেলছেন। তা দেখে দর্শকদের চিৎকার বেড়ে যাচ্ছে কয়েক ডেসিবল। ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হয়েছে ৫ অক্টোবর। কিন্তু চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আজকের আবহ দেখার পর কে বিশ্বাস করবে সেটা! বিশ্বকাপে এর আগের চারটি ম্যাচে দর্শকের উন্মাদনা ছিল না বললেই চলে। সেই অর্থে বিশ্বকাপের শুরু যেন হলো অস্ট্রেলিয়া–ভারতের আজকের ম্যাচ দিয়েই। আর দিন শেষে ভারত জেতায় দর্শকদেরও পয়সা উসুল।

স্বাগতিকদের জয়টা অবশ্য সহজে ধরা দেয়নি। স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে থামিয়েও জিততে কষ্টই হয়েছে ভারতের। ২ রানে প্রথম ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে রোহিত শর্মার দল। মিচেল মার্শ ক্যাচ না ফেললে দলের ২০ রানে বিরাট কোহলিও আউট হতে পারতেন। সুযোগটা তিনি লুফে নিয়েছেন দুই হাতে। লোকেশ রাহুলের সঙ্গে দেড় শ ছাড়ানো জুটি গড়ে নিশ্চিত করেন ভারতের ৬ উইকেটের জয়। প্রথম ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের স্বস্তির শুরু পেয়ে গেল ভারত।


অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের মূল শক্তি গতি। ভারত বিশ্বকাপে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে এসে প্রথম ম্যাচেই স্পিনারের অভাব হাড়েহাড়ে টের পেল প্যাট কামিন্সের দল। খেলা হচ্ছে ভারতের অন্যতম ‘স্পিন সেন্টার’ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেটে, কিন্তু অস্ট্রেলিয়া দলে আছেন শুধু অ্যাডাম জ্যাম্পা। অনিয়মিত বোলার গ্লেন ম্যাক্সওয়েলও হাত ঘুরিয়েছেন। কিন্তু সেটা কোহলি-রাহুলদের বিপদে ফেলার মতো নয়। ভারতকে যা একটু চাপে ফেলতে পেরেছেন পেসাররাই।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারেই ইশান কিষানের (ছবিতে নেই) উইকেট তুলে নেন মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারেই ইশান কিষানের (ছবিতে নেই) উইকেট তুলে নেন মিচেল স্টার্ক
ছবি: এএফপি

সেটাও ইনিংসের শুরুতে। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ ঈশান কিষান। অনেক বাইরের আউট সুইংয়ে ড্রাইভ করতে গিয়ে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দেন এই বাঁহাতি। পরের ওভারে আরেক ওপেনার রোহিত শার্মাও আউট। জস হ্যাজেলউডের ভালো লেংথ থেকে ভেতরে আসা বলে এলবিডব্লু হন তিনি। চারে নামা শ্রেয়াস আইয়ার একই ওভারে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ কাভারে। তিনজনই মাঠ ছাড়েন কোনো রান না করেই।

No comments

Powered by Blogger.